নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কে সামনে রেখে পদে যাত্রা শুরু করলেন খোয়াই চেরি এলাকার বাসিন্দা পীযূষ কান্তি রায়। তিনি জানান এখন অব্দি এক হাজার কিলোমিটার পথ পদযাত্রা করে আগরতলায় আসেন। বর্তমানে যুবসমাজ নেশাগ্রস্ত কারণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন এবং সিরিনঞ্জ দিয়ে নেশা করার ফলে HIV রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আহবান করেন সারা ত্রিপুরা কে নেশা মুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পীযূষ কান্তি রায় আরো জানান নেশা মুক্ত ত্রিপুরা কিংবা ভারতবর্ষ গড়া সরকারের পক্ষে একা সম্ভব নয় জনসাধারণকেও এগিয়ে আসতে হবে বর্তমানে যে যুবকরা নেশা সঙ্গে জড়িয়ে পড়ছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান পীযুষ কান্তি রায় পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানান যারা নেশা কারবারীর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। পীযূষ কান্তি বিশ্বাস নামে ওই যুবক নেশা মুক্ত আহ্বানকে সামনে রেখে আগামী দিনে আগরতলা থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করার আশা প্রকাশ করেন। সোমবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান এলাকায় থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।



