Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যপাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাংলা এবং ককবরক ভাষায় করার দাবিতে বিধায়ক সুদীপ...

পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাংলা এবং ককবরক ভাষায় করার দাবিতে বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহার ডেপুটেশন প্রদান

কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন বিধায়ক আসিষ কুমার সাহা রাজ‍্যের বেকার যুবক-যুবতিদের স্বার্থ রক্ষার জন‍্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান-এর কাছে এক ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনের মূল বিষয় বস্তু ছিল-‘ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক গৃহীত সকল পরীক্ষায় PRTC এবং বাংলা ও ককবরক ভাষাকে বাধ‍্যতামূলক করতে হবে। এদিন সংবাদমাধ্যমকে বিধায়ক সুদীপ রায় বর্মন জানান রাজ‍্যের বেকার যুবক-যুবতীরা নিজের রাজ‍্যেই যদি সর্বাধিক সুযোগ না পায় তাহলে তারা যাবে কোথায় ? অন‍্যান‍্য রাজ‍্যেও আমাদের রাজ‍্যের ছেলে মেয়েরা চাকরির সেই সুযোগ পায়না কারণ ওই রাজ‍্যগুলির মধ‍্যে PRTC বাধ‍্যতামূলক। রাজ‍্যের বেকার ছেলে মেয়েরা যেন নিজ রাজ‍্যে সর্বাধিক সুযোগ পায় তার জন‍্যেই আজকের এই ডেপুটেশন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য