আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রবিবার সকালে আগরতলায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে বিজ্ঞান মঞ্চের ত্রিপুরা রাজ্য শাখা। আগরতলার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।বয়সের উপর ভিত্তি করে তিনটি বিভাগে হয় এই প্রতিযোগিতা ।এই বসে আঁকো প্রতিযোগিতা প্রসঙ্গে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান ,পরিবেশ সুরক্ষা সম্পর্কে কচিকাচাদের মনে আরো বেশি করে সচেতনতা সৃষ্টি লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ২০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



