আগরতলা প্রতিনিধি:- রবিবার আশ্রম চৌমুনী শতদল সংঘ ময়দানে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৪নং ওয়ার্ডের ২৩ ও ২৬ নং বুথের যৌথ উদ্যোগে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০১তম মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, ২৪ নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সুখময় সাহা মহোদয়, নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কল্যাণী শক্তি কেন্দ্রের প্রভারী প্রবীর রায় সহ অন্যান্যরা। এ দিনের মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গার যুবকরা যেভাবে নতুন নতুন কলা কৌশলের মধ্য দিয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরছেন সে বিষয়ের উপর আলোকপাত করেন এবং কথা বলেন এরকমই দুই যুবক-যুবতীর সাথে। তাছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানে মধ্য দিয়ে দেশবাসীর কাছে আহ্বান রাখেন আগামী মন কি বাত অনুষ্ঠানে কোন বিষয়ের উপর আলোচনা করা যায় সে বিষয় দৃষ্টিগোচরে আনার জন্যে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জানান নরেন্দ্র মোদির রূপে দেশবাসী এক অভিনব প্রধানমন্ত্রী পেয়েছে। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে বিনামূল্যে গ্যাস এবং রেশনিং প্রকল্পে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে চাল ডাল প্রদান করছে তা কিভাবে সম্ভব বলে অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রবিদরা তা ভেবে অবাক হয়েছেন। আমরা ভাগ্যশালী আমরা নরেন্দ্র মোদির রূপে অভিনব প্রধানমন্ত্রী পেয়েছি বলে। পাশাপাশি এদিন তিনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের এ ধরনের অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের জন্য সাধুবাদ জানান। পাশাপাশি এদিন বিজেপির ত্রিপুরা প্রদেশ দপ্তরেও আয়োজিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০১ তম মন কি বাত অনুষ্ঠান শোনার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর ১০১ তম মন কি বাত অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি জানান ,এই মন কি বাত অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল দেশের বিভিন্ন প্রদেশের যুবকদের নিয়ে যুব সংঘম অনুষ্ঠান আয়োজন এর ঘোষণা করা ।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষ্টি এবং সংস্কৃতি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিনের অনুষ্ঠানে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
।



