বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেলস এর উদ্যোগে রাজধানীতে এক সাইকেল রেলি আয়োজন করা হয়। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক সদস্য জানান সাইকেল যেমন শারীরিক দিক থেকে আমাদের সুস্থ রাখে তেমনি সাইকেল হল পরিবেশবান্ধব, তাছাড়া আপনি যখন কর্ম ক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে মোটর চালিত বাইক কিংবা গাড়ি ব্যবহার করছেন সেখানে আপনি যানজটের সমস্যার মুখোমুখি হচ্ছেন তারপরে আপনি কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন সুতরাং সেই জায়গায় যদি আপনি সাইকেল ব্যবহার করেন তাহলে যানজটমুক্ত পরিবেশের পাশাপাশি কর্ম ক্ষেত্রে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন, তাছাড়া তিনি আরো বলেন এই রেলির মধ্য দিয়ে সাইকেল চালানো যে আমাদের অত্যন্ত প্রয়োজন নিজের শরীরকে সুস্থ রাখতে এবং পরিবেশকে সুস্থ রাখতে সে বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই রেলির আয়োজন বলে।



