Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিক উদ্বোধন হলো বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের

আনুষ্ঠানিক উদ্বোধন হলো বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের

রাজধানী আগরতলা শহরকে আরো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে পৌর নিগম একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। এরই প্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের অন্তর্গত দুর্গা চৌমুহনীএলাকায় একটি বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলর এবং স্থানীয় এলাকার লোকজন। আশেপাশে এলাকার বাড়িঘর থেকে যে সকল বর্জ্য সংগ্রহ করা হবে এগুলিকে এই কেন্দ্রে নিয়ে এসে পৃথক পৃথক করা হবে।প্লাস্টিক কাপড় সহ অন্যান্য অপচনশীল এবং পচনশীল বর্জ্যগুলিকে আলাদা আলাদা বক্সে রাখা হবে। পরবর্তী সময়ে এগুলোকে প্রক্রিয়াকরণ কেন্দ্র অথবাপৌর নিগমের ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। সেই সঙ্গে এদিন বাড়িঘর থেকে সংগ্রহ করার জন্য নতুন একটি গাড়ির ও আনুষ্ঠানিক সূচনা করা হয়। মেয়র এবং ডেপুটি মেয়র সবুঝ পতাকা নেড়ে গাড়িটির যাত্রা শুরু করান। পরিবেশকে দূষণমুক্ত ও নির্মল রাখার আহ্বানকে সামনে রেখে মেয়র একটি গাছের চারা রোপণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য