শিলং থেকে রাজ্যে ফিরলেন তিপ্রামথার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ওনাকে স্বাগত জানান দলের বিধায়ক এবং কর্মীরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান আগামী এক মাসের মধ্যে দলকে উপর থেকে নিচ অব্দি নতুন করে দায়িত্ব দিয়ে চাঙ্গা করে তোলা হবে। তাছাড়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে তিনি জানান বৈঠক খুব ভালো হয়েছে, কিন্তু রাজ্য সরকার অন্য কথা বলছে তাছাড়া আবার কেউ কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তি বিশেষ আক্রমণ চালাচ্ছে, রাজ্য সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমরাও বিকল্প রাস্তা খুঁজে বের করব। পাশাপাশি আমি মনে করি এরকমটা না করে বেকারদের কর্মসংস্থান, ১০৩২৩দের চাকরিতে বহাল আনা, এবং গ্রেটার ত্রিপল্যান্ড ও কনস্টিটিউশনাল সলিউশন নিয়ে কথা বলা উচিত বলে জানান তিপ্রামথার সুপ্রিমো। তাছাড়া তিনি জানান আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে মিলিত হব এবং আগামীকাল রাজ্য সরকারের সাথেও দেখা করব। তাছাড়া তিনি এদিন আরো বলেন কেউ আমাকে কি নামে ডাকবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কারো থেকে সার্টিফিকেট চাই না এবং কাউকে সার্টিফিকেট দিতেও চায় না বলে সব জানিয়ে দেন।



