Thursday, March 5, 2026
বাড়িখবররাজ্যগ্রাহক সচেতনতা এবং গ্রাহক সুরক্ষার উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সাইক্লোহেলিক...

গ্রাহক সচেতনতা এবং গ্রাহক সুরক্ষার উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সাইক্লোহেলিক ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীতে এক কর্মসূচির আয়োজন

মঙ্গলবার গ্রাহক সচেতনতা এবং গ্রাহক সুরক্ষার উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সাইক্লোহেলিক ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীতে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল কিভাবে একজন ব্যাক্তির আর্থিক আচরণ করা উচিত এবং কিভাবে নোই সে বিষয়ে সচেতন করা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাঙ্কের এজিএম বলেন যে গ্রাহক সচেতনতা এবং গ্রাহক সুরক্ষার উপর রাজ্যের বিভিন্ন প্রান্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে তারই ফলস্বরূপ আজ রাজধানীতে এই কর্মসূচির আয়োজন বলে , তাছাড়া প্রতিদিন নানান যানবাহনের ফলে পরিবেশ দূষণ বেড়েই চলসে তা হ্রাস করার লক্ষে প্রত্যেককে সাইকেল ব্যবহার করার আহবান জানান , এবং এই যে ব্যাক্তির “আর্থিক আচরণ কিভাবে করা উচিত কিভাবে নই” এই বার্তা এই সাইক্লোহেলিক ফাউন্ডেশনের মাধ্যমে অতি সহজেই জনগণের মাঝে ছড়িয়ে পড়বে বলে আশা ব্যাক্ত করেন তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সাইক্লিস্টদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য