কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা রাজধানীর ইচা বাজার এলাকায়।।আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা।।জানা যায় আহত ব্যক্তির নাম সুজিত চক্রবর্তি বয়স ৬৪ বাড়ি মিলন সংঘ এলাকায় । ওনার ছেলে জানায় প্রতিদিনের মতো শনিবার সকালেও তার বাবা প্রাতভ্রমনে বের হয় কিন্তু বাড়িতে ফিরে আসতে বিলম্ব হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অবশেষে খবর পায় সুজিত চক্রবর্তি জিবি হাস্পাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে পরিবার ছুটে আসে হাস্পাতালে জানান আহত ব্যক্তির ছেলে .



