পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ । ঘটনা শুক্রবার বিলোনিয়া মনুরমুখের রাখিরাম পাড়াতে। সকাল নয়টা নাগাদ এলাকার কিছু লোক পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় বিলোনিয়া থানাতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুকুরের জল থেকে উদ্ধার করে মৃতদেহ। উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম সঞ্জু ত্রিপুরা । বয়স ৩৫ । পেশায় শ্রমিক । এই সঞ্জু ত্রিপুরার মৃতদেহের মধ্যে আঘাতের চিহ্নও পাওয়া গেছে । কিভাবে মৃত্যু হয়েছে তা সন্দেহ দেখা দিলেও তবে অনুমান করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা। এলাকাবাসী সহ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলে মিলে সঞ্জুকে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে তথ্য প্রমানের লোপাটের জন্য । খবর দেওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞ টিমকে । ঘটনা স্থলে ছুটে আসে উদয়পুর থেকে ফরেনসিক বিশেষজ্ঞ টিম । বিভিন্ন সেম্পেল সংগ্ৰহ করে নিয়ে যায় । পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জু ত্রিপুরার স্ত্রী ও ছেলেকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। চলছে জিজ্ঞাসাবাদ সহ তদন্ত ।এদিকে পুলিশ সঞ্জু ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। আগামী বৃহস্পতিবার ময়ন তদন্তের পর সঞ্জুর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ।



