Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যকথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারধরে আহত যুবক

কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারধরে আহত যুবক

সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারধরে আহত হন এক যুবক। ঘটনা শনিবার রাতে এডি নগর থানার অন্তর্গত চারিপাড়া শচীন্দ্র লাল এলাকায় । আহত যুবকের নাম রফিক মিয়া, বয়স ৩৫ বছর। এদিন আহত যুবকের মা জানান রফিক মিয়া নামে ঐ যুবক বাড়ির সামনে একটি দোকানে আসে জিনিস কেনার জন্য। এরই মধ্যে এলাকার বাসিন্দা হোসেন মিয়া এবং সোহেল মিয়া নামে দুই ভাই রফিক মিয়া সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে। এরই মধ্যে দুই ভাই মিলে রফিক মিয়াকে বেধড়ক মারধর করে। পরে আহত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে রফিক মিয়াকে উদ্ধার করে IGM হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের মা জানান এই বিষয় নিয়ে হোসেন মিয়া এবং সোহেল মিয়ার বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হবে। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য