Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাতেই চষে বেড়াচ্ছেন রাজ্য নির্বাচন...

রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাতেই চষে বেড়াচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল

ভোটপর্ব শেষ হতেই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাতেই চষে বেড়াচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল,তারই অঙ্গহিসাবে শুক্রবার আকাশ পথে খোয়াই জেলা সফরে আসেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিদল । এদিন প্রথমেই আকাশ পথে খোয়াই জেলার সদর টাউনস্থিত খোয়াই পুরাতন বিমানবন্দরে অবতরন করেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল,এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে,রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ আরও বেশ কয়েকজন । খোয়াই বিমানবন্দর থেকে রিশা এবং ফুলের তোরা দিয়ে বরণ করেন খোয়াই জেলা শাসক ডি কে চাকমা খোয়াই পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ সহ খোয়াই জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে বরণপর্ব শেষে, খোয়াই অফিসটিলাস্থিত সরকারি ডাক বাংলোতে খোয়াই জেলার সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ন বৈঠক করেন,রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। পরবর্তী সময় বৈঠক শেষে পুনরায় আকাশ পথে আগরতলা চলে যায় রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য