Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যসোনামুড়া মহকুমার প্রত্যেকটি বাজারে সারের দোকানে বে নাম্বারি সার এবং ওষুধের ছড়াছড়ি।

সোনামুড়া মহকুমার প্রত্যেকটি বাজারে সারের দোকানে বে নাম্বারি সার এবং ওষুধের ছড়াছড়ি।

সোনামুড়া মহকুমার প্রত্যেকটি বাজারের সারের দোকানে বে নাম্বারি সার, বীজ, ঔষধের ছড়াছড়ি। সোনামুড়া মহকুমার অধিকাংশ এলাকা কৃষিজ এলাকা। এই মহকুমার প্রায় ১০০ জনের মধ্যে ৯০ জনই কৃষির উপর নির্ভরশীল। এ সমস্ত কৃষকেরা নিজের গরু, ছাগল, সোনাদানা, বিক্রি করে এমন কি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিজ ফসল ফলান। কিন্তু তাদের সঙ্গে সোনামুড়া ও মেলাঘর বাজারের বিভিন্ন সারের দোকানের মালিকরা প্রতিনিয়ত ঠকবাজি করে আসছেন বলে দাবি উঠছে বার বার। বিশেষ করে সোনামুড়া সারের দোকানের মালিকরা ড্যামেজ, ইউরিয়া, পটাশ, সুপার ফসফেট, এই সার গুলিকে ভালো সারের বস্তায় অর্ধেক খালি করে, আর অর্ধেক নষ্ট হওয়া সার মিশিয়ে, বস্তাবন্দী করে বিক্রি করে থাকেন বলে অভিযোগ। যার একটি উদাহরণ মেলাঘর বাজারের এক সারের দোকানের বিরুদ্ধে। কান পাতলে শোনা যায়, এরা কিভাবে কৃষককে দিনের পর দিন ঠকাচ্ছে। অধিকাংশ কৃষক পড়াশোনা জানেন না, কিন্তুু তাদেরকে এক নম্বরের বীজ ও কৃষি ওষুধের প্যাকেটের লেভেল উপরে লাগিয়ে, ভেতরে দু’নম্বর বীজ ও ঔষধ বিক্রি করে থাকে। যার ফলে কৃষকের ফসল দিনের পর দিন নষ্ট হচ্ছে। জানা যায় আজ থেকে ৬-৭ বছর আগে কৃষকদের এত ফসল নষ্ট হতো না এবং কৃষকরা তাদের ক্ষেতে যে সমস্ত সার ওষুধ ব্যবহার করতেন বা বীজ ব্যবহার করতেন সবকিছুই গুণগতমান ঠিক ছিল। কিন্তু গুণগত মানহীন বাজারে বিভিন্ন ধরনের সারের ওষুধ কোম্পানি বের হয়ে অধিক কমিশন খেয়ে বিভিন্ন সারের দোকানের মালিকরা এগুলি ক্রয় করে থাকে। অল্প সময়ে লাভবান হওয়ার জন্য সমস্ত সারের দোকানের মালিকরা কৃষকদের কে ঠকিয়ে এই ধরনের কাজ করছে। তার অসাধারণ ও জ্বলন্ত উদাহরণ রয়েছে সোনামুড়া মহকুমার প্রত্যেকটি কৃষকদের কাছে। এর মধ্যে সবচেয়ে বেশি সোনামুড়া শহরের বিভিন্ন সারের দোকানে এ ধরনের কার্যকলাপ চলছে দীর্ঘদিন ধরেই। এদিকেই কৃষকরা বরাবরই দাবি করে আসছেন দপ্তর যাতে দোকান গুলিতে সঠিক তদন্ত করে , তাদের দোকানের লাইসেন্স গুলি বাতিল এমনকি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। প্রতি বছর বছর কৃষকদের ফসল নষ্ট হওয়ায় কৃষকরা রীতিমতো ভেঙ্গে পড়েন। এখন দেখার বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা মহকুমার কৃষক বন্ধুরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য