Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যতাজা বোমা উদ্ধারে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক

তাজা বোমা উদ্ধারে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক

শুক্রবার NCC থানার অন্তর্গত বিবেকানন্দ আবাসনের মধ্যে একটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বিবেকানন্দ আবাসন বাসী তাজা বোমাটি দেখতে পান। আবাসন বাসীদের অভিযোগ শাসকদল বিজেপির কর্মীরা বোমাটি এনেছিলেন রাজনৈতিক সন্ত্রাস করার জন্য।।কিন্তু তারা সক্ষম হয়নি ২০২৩ নির্বাচনের আগের থেকে এই এলাকায় রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাসকদল বিজেপির কর্মীরা বলে অভিযোগ করেন আবাসন বাসীরা। বোমা উদ্ধারের দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর এন সিসি থানার দুইজন কনস্টেবল ছাড়া ঘটনাস্থলে বোম স্কোয়াড এবং পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে আসেনি বলেই অভিযোগ করেন আবাসন বাসীরা। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর বোম স্কোয়ার্ডের কর্মীরা এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আবাসন বাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য