Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা রাজ্যের সাথে খোয়াই মহকুমার তিনটি বিধানসভা...

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা রাজ্যের সাথে খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট দান পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল।

সারা রাজ্যের সাথে খোয়াই মহাকুমার অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে 24 রামচন্দ্র ঘাট ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্র ও ২৬ আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রে অবাদ ও শান্তিপূর্ণ ভাবে ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সু সম্পন্ন হল বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচী অনুসারে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব দেখা গেছে ভোটদান পর্ব নিয়ে ভোটটারা তাদের মধ্যে একই উত্তেজনা ছিল যে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটাররা সূর্য ওঠার আগে থেকেই নাকি ভোটদানের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। যার কারণে খোয়াই মহকুমা এলাকার তিনটি বিধানসভা কেন্দ্রে সকাল দশটা পর্যন্ত ৩১ শতাংশ ভোট পড়েছে। আবার কিছু কিছু ভোটকেন্দ্রে দুপুর দুইটা মধ্যেই প্রায় ৯০-৯৫ শতাংশ ভোট হয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বগণকি সিধু কানু অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এবং খোয়াই সুভাষ পার্ক স্থিত শৈশব সুনীতি স্কুলের ভোট কেন্দ্র টিও । এও দেখা গেছে অধিকাংশ ভোট কেন্দ্রে গুলিতে ভোটারদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে। খোয়াই মহকুমার বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে প্রখর রোদ্রের মধ্যেও ভোটারদের দীর্ঘ লাইন দিয়ে ভোটদানের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুপুর দুইটা পর্যন্ত ভোটারদের যে উপস্থিতি দেখা গেছে তাতে কিছু কিছু ভোটকেন্দ্র ভোট দান পর্ব শেষ হতে রাত্রি আটটা বেজে গেছে। তবে খোয়াই মহকুমার তিনটি বিধানসভা এলাকায় ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন এবং ধীর গতিতে ভোট প্রক্রিয়ার বিষয়টি সাংবাদিকদের চোখে ধরা পড়েছে। যদিও এ বিষয়ে প্রিসাইডিং অফিসার্স সহ ভোট কর্মীরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। তথাপি গণদেবতারা তাদের ক্ষোভ আটকে রাখতে পারেননি। শেষে তারা সংবাদ কর্মীদের সামনে প্রখর রৌদ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার জন্য নিজেদের ক্ষোভ উগড়ে দেন কারণ অনেক ভোটকেন্দ্র ভোটদান শুরুতেই ইভিএম মেশিন কয়েক ঘন্টার জন্য বিকল হয়ে পড়ে আর তাতেই ভোটদানের কাজ শুরু হতেই বাধাপ্রাপ্ত হয় যার ফলে ভোটারদের দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় ভোট দানের জন্য । খোয়াই মহকুমার ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকার ১ নং বুথ খেংরাবাড়ি ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায় সেখানে ত্রিপরা মথা ছাড়া অন্য কোন দলের পুলিং এজেন্ট নেই। সেই দলের কর্মীরা তাদের মর্জি মাফিক ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সি আর পি এফ জোয়ানরা মদত জুগিয়ে যাচ্ছে। একই চিত্র লক্ষ্য করা গেছে খোয়াই মহকুমার ২৬ আশারাম বাড়ী বিধানসভা কেন্দ্রেও। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রেও অধিকাংশ বুথে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। ভোট কর্মীদের আশঙ্কা এ প্রক্রিয়া শেষ হতে অধিক রাত হয়ে যাবে। যদিও বিকাল ৪ টার পর ভোটের নিরাপত্তায় নিয়োজিত আরক্ষা কর্মীরা কোন ব্যক্তিকে আর প্রবেশ করতে দেয়নি। অন্যদিকে বিকেল তিনটা নাগাদ ২৬ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রেরে আইপিএফটি প্রার্থী জয়ন্তি দেববর্মা এলাকার ৪৬ নং বুথে পরিদর্শনে গেলে ত্রিপরা মাথার সমর্থকরা উনাকে ঘেরাও করে গালিগালাজ করতে থাকে যদিও পরে তিনি সেখান থেকে সরে আসেন। খোয়াই মহকুমা এলাকা তিনটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রে গুলির ভোট কর্মীরা ইভিএম মেশিন আস্তে আস্তে জমার প্রক্রিয়া শুরু করেছেন খোয়াই অফিসটিল মহকুমা শাসকের অফিস চত্বরে চত্বরে রাত নটার পর থেকে। কত শতাংশ ভোট প্রদান করেছেন গণদেবতারা সেই সে বিষয়ে জানা যায় ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র ভোট পড়েছে ৮১ শতাংশ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্র ভোট পড়েছে ৮২ শতাংশ এবং ২৬ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮২ শতাংশ জানিয়েছেন রিটার্নিং অফিসার। দেখা গেছে সমস্ত মহাকুমা জুড়ে কিছু কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সু সম্পন্ন হয়েছে। এখন শুরু হবে অংক কসার পালা গণনা সময় যত এগিয়ে আসবে ততই নির্বাচনে ফলাফলে কোন দল বিধানসভার শপথ নিবে তার পারদ চড়তে শুরু করেছে এখনই। তবে আগামী দুশরা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে গণদেবতার কার পক্ষে রায় দিয়েছে আর সেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য