রাত পোহালেই গণতন্ত্রের উৎসব ভোট। এই ২০২৩ বিধানসভা নির্বাচন উপলক্ষে বুধবার সকাল থেকে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে তিনটি বিধানসভার ভোট গ্রহণ কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন।
এদিন সকাল থেকেই ২৭ নং কল্যানপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্র, ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র ও ২৯ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলির ভোট গ্রহণ কর্মীরা তাদের যাবতীয় সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে।।



