Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যঅবশেষে ভোট কর্মীরা ই ভি এম মেশিন নিয়ে পৌঁছে গেলেন নিজ নিজ...

অবশেষে ভোট কর্মীরা ই ভি এম মেশিন নিয়ে পৌঁছে গেলেন নিজ নিজ ভোট কেন্দ্র। তৈরি হলো বেশ কয়েকটি মডেল ভোট কেন্দ্র।

আর মাত্র কয়েক ঘণ্টা পর 16 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হবে রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন তথা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ২০২৩ সালের। এই নির্বাচন কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই ভোট কর্মীরা খোয়াই অফিসটিলা স্থিত জিলা পরিষদের কার্যালয়ের মাঠে ভোট কর্মীরা উপস্থিত হয়ে যায় ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে যাবার জন্য। তবে এই নির্বাচনে মহিলা ভোট কর্মীদের সংখ্যা ছিল প্রচুর সেখান থেকে তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে যেতে দেখা গেছে তিনটি বিধানসভা কেন্দ্র হল ২৪ রামচন্দ্র ঘাট সেখানে ৪৭ টি ভোটকেন্দ্র রয়েছে সেখানকার মোট ভোটার সংখ্যা ৪১ হাজার ৪৯৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৬৬৪ জন, অনুরূপভাবে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে রয়েছে ৫২ টি ভোট কেন্দ্র এই কেন্দ্রে মোট ভোটার ৪২ হাজার ৮৮৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার 455 জন এবং মহিলা ভোটার ২১ হাজার ৪২৮ জন , ২৬ আশারামবারি বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে ৪৮ টি সেখানে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৬৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ১৮৬ জন মহিলা ভোটার ১৯ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের ১৬ নং বুথ পদ্মবিল এলাকার কুমারী মধুতি রূপসী উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটি মডেল ভোটকেন্দ্র এবং সম্পূর্ণ মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিতহবে এছাড়া ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের 4 নং ৫ নং ৬ নং এবং ৭ নং ভোটকেন্দ্র টি হলো খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এটিকেও মডেল ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে ও মহিলা ভোট কর্মীরা রয়েছেন এছাড়া ২৬ আসারামবাড়ী বিধানসভা কেন্দ্রের তুলাসিখর এবং রাজনগর এলাকাটিতেও মহিলা ভোট কর্মীরা রয়েছেন। এবার নির্বাচনের পুরুষদের সাথে তাল মিলিয়ে অনেক মহিলা ভোট কর্মীরাও নিজের ভোটকেন্দ্র ইভিএম মেশিন নিয়ে যেতে দেখা গেছে। তবে নির্বাচনকে সুস্থ ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ প্রশাসন ও নির্বাচন দপ্তর নিরাপত্তার দিকটাকে কঠোর হাতে পরিচালনা করছেন এর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং আধা সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকা সহ ভোট কেন্দ্র গুলিতে। এছাড়া ভোট কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীরা তাদের সাথে রয়েছেন। অন্যদিকে মঙ্গলবার ১৪ ই ফেব্রুয়ারি বিকেলে সড়ব প্রচার শেষ হতেই ঐদিন সন্ধ্যা ছয়টা থেকে আগামী ১৭ই ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত সমস্ত মহাকুমায় ১৪৪ ধারা বলবত করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি তবে সময় যত অতিক্রান্ত হচ্ছে ততোই গণতন্ত্রের উৎসবের পারদ বেড়েই চলেছে। ভোট দাতারা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এর জন্যও প্রশাস সক্রিয় রয়েছে বিভিন্ন এলাকায় হেল্প লাইনের ব্যবস্থা করেছে নির্বাচন দপ্তর পাশাপাশি এককেন্দ্রের ভোটার অন্য কেন্দ্র যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে যদিও মেডিকেল গ্রাউন্ড থাকলে যেতে পারবে অন্যথায় বের করে দেওয়া হবে। এক কথায় সবমিলিয়ে এবার নির্বাচন দপ্তর কঠোর হাতে নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে চাইছে এখন শুধু অপেক্ষা ১৬ই ফেব্রুয়ারি ভোটদান করবে রাজ্যবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য