বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তারকা প্রচারকরা রাজেশ এই মাতাবাড়িতে আসছেন মায়ের দর্শন করতে। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মাতাবাড়ি তে উনাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের শাসকদলের মনোনীত প্রার্থী অভিষেকের দেবরায়। এদিন মাতাবাড়িতে পুজো দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যবাসী ও দেশবাসীর মঙ্গল কামনা করেন। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে উনি সোজা চলে যাবেন চরিলামে ওখানে উনার কর্মসূচি রয়েছে উদয়পুর মহকুমা রয়েছে ওনার রোড শো।



