উত্তরপ্রদেশে ভাজপ যেভাবে হেরেছে ঠিক একইভাবে ত্রিপুরাতেও ডঃ মানিক সাহার পরাজয় হবে, রাজ্যে আইনের শাসন নেই,নেই গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার । পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য কিছুই করিনি ভাঁজবা সরকার । রবিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন বহিরাজ্যের থেকে আগত কংগ্রেসের এ আই সি সি র নেত্রী অলকা লম্বা । তিনি আরো বলেন মোদি সরকার ত্রিপুরায় এসে তেমন কিছুই ঘোষণা করেনি । ক্ষমতায় ফিরলে রান্নার গ্যাসের দাম কমবে, ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে কংগ্রেস । তাছাড়া কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি গুলি একে একে তুলে ধরেন এই নেত্রী সাংবাদিক সম্মেলনে । পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিভিন্ন বক্তব্য নিয়েও তিনি আলোচনা করেন এদিন । সাংবাদিক সম্মেলনের শেষ দিকে তিনি বলেন বিজেপি দূর্বল হয়ে পড়েছে, বাম কংগ্রেসের জিত ১০০ শতাংশ নিশ্চিত বলে তিনি স্পষ্ট বলে দেন । তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মে তীব্র সমালোচনা করেন নেত্রী আলকা লম্বা ।



