২০২৩ সালের রাজ্য বিধানসভার নির্বাচনকে সামনে রেখে খোয়াই মহাকুমার তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে ২৪ ২৫ ২৬ এই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীদেরকে নিয়ে শনিবার বেলা তিন ঘটিকায় খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে বাম কংগ্রেস জোটের সমর্থনে জোটের প্রার্থীদের জয় যুক্ত করার লক্ষ্যে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এই জনসভার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জাদরেল বক্তা বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিএম ও কংগ্রেস জোটের সমর্থিত সিপিআইএম এর তিন বিধানসভা কেন্দ্রর প্রার্থীরা যথাক্রমে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের নির্মল বিশ্বাস, ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের রঞ্জিত দেববর্মা ও ২৬ আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের দিলীপ দেববর্মা।তাছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন খোয়াই ব্লক কংগ্রেসের সভাপতি যতীন্দ্র গোপ, কংগ্রেস নেতা ক্ষিতীশ ভৌমিক, প্রাক্তন শিক্ষক পরিতোষ দাস কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য সহ আরো অনেকে। এইদিনের এই সভায় কংগ্রেস নেতা ননীগোপাল দেবনাথ ও বামফ্রন্টের নেতা আলোয় রায় কে সভাপতি করে সভার কাজ শুরু করা হয়। এই সভায় আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী নির্মল বিশ্বাস দীর্ঘ আলোচনা করেন। বিধানসভা নির্বাচনে সারা রাজ্য জুড়ে খোয়াইতে পরিবর্তনের বাতাস বইছে সাধারণ শান্তিকামী জনগণের মনে। গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে বর্তমান শাসক দল। সারা ত্রিপুরা রাজ্যে মন্ডল ভিত্তিক শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি বাইক বাহিনী তৈরি করেছে , তিনি আক্ষেপের সঙ্গে বলার চেষ্টা করেন গত ২০১৮এর বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে বিজিপি র যখন জয়জয়কার তখনো খোয়াই বিধানসভা কেন্দ্রের জনগণ আমাকে বিধানসভা নির্বাচনে খোয়াই কেন্দ্র থেকে জয়যুক্ত করে বিধানসভায় পাঠিয়েছিল। কিন্তু আমি খোয়াই বিধানসভা এলাকার জনগণের জন্য কোন কাজ করতে পারিনি তার জন্য দায়ী করেন বর্তমান শাসক দলকে। আমাকে কোন সরকারি অনুষ্ঠানে নিমন্ত্রণ পর্যন্ত ঠিকমতো করিনি যদিও বিক্ষিপ্ত নিমন্ত্রণ করে থাকে সেখানেও কোন কথা বলার মত সুযোগ দেয়নি তাই আমি আশাবাদী এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ কংগ্রেস সমর্থিত সিপিআইএমকে সরকারে প্রতিষ্ঠিত করবে তার জন্য রাজ্যে কমিটির পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। এই কথাগুলি খোয়াই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী নির্মল বিশ্বাস বলেন। তাছাড়া এই জনসভায় প্রাক্তন শিক্ষক কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য উনিও আলোচনা করেন উনার আলোচনাতে তিনি খোয়াই বিধানসভা কেন্দ্রর আপামোর জনগণকে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের মনোনীত প্রার্থী নির্মল বিশ্বাসকে ভোট প্রদানের জন্ন আহবান রাখেন। সর্বশেষে জনসভার প্রধান বক্তা ছাত্রী নেত্রী মীনাক্ষী মুখার্জি দীর্ঘ আলোচনাতে সারা রাজ্যের বর্তমান শাসক দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন, উনার আলোচনাতে তিনি বর্তমান শাসক দলের শাসন ব্যবস্থা কে নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং তিনি বলবার চেষ্টা করেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগ জোট বেধেছে। যদিও গণতন্ত্রের প্রধান উৎসব ভোট আর এই ভোট প্রদান করবে গণদেবতারা। এখন দেখার বিষয় গণদেবতা আগামী ১৬ ফেব্রুয়ারি কার পক্ষে রায় প্রদান করে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২রা মার্চ পর্যন্ত।



