Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যরাজ্যে ফের একবার ডাবল ইঞ্জিন সরকার - প্রধানমন্ত্রী

রাজ্যে ফের একবার ডাবল ইঞ্জিন সরকার – প্রধানমন্ত্রী

আর মাত্র ৫ দিন বাকি তারপর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রচারে কোন খামতি রাখছে না। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তারকা প্রচারকরা রাজ্যে আসছে নির্বাচনী প্রচারে। শনিবার ফের একবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এসে প্রথমে তিনি আমবাসা এক বিজয় সংকল্প জনসভায় যোগ দেয়। প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান ফের একবার ডাবল ইঞ্জিন সরকার। তিনি জানান এই পাঁচ বছরে বিজেপি সরকার ত্রিপুরাকে বিকাশের পথে এগিয়ে নিয়ে গেছে। বর্তমানে শাসকদলের সময় কালে রাজ্যের প্রত্যেকটি দলের দলীয় পতাকা সুসজিত ভাবে দেখা যায় কিন্তু বিগত সরকারের সময়কালে এই ত্রিপুরাতে বিরোধীদের দলীয় পতাকা প্রচারে দেখা যেত না। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন বিগত সরকারের সময়কালে চাঁদার জুলুমবাজি থেকে রাজ্যবাসী মুক্তি পেয়েছে। তাছাড়া এদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের জনজাতিদের উন্নয়নে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার নাম উল্লেখ করেন এবং উনার এই সমাজসেবামূলক মানসিকতার জন্য উনাকে দেশের সর্বশ্রেষ্ঠ সন্মান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় বলে জানিয়েছেন। এদিনের সমাবেশস্থল কানায় কানায় ছিল দলীয় কর্মীদের দ্বারা ভরা ছিল , তার পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য