৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিশ্ববন্ধু সেনের সমর্থনে শনিবার দুপুরে ধর্মনগর বিএমএস অফিসের মাঠে বিজয় সংকল্প জনসভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। এই জনসভায় হেমন্ত বিশ্বশর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডল প্রভারি শান্তনু প্রামানিক, ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন প্রমুখ। এই জন্সভাত সভাপতিত্ব করেন ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ। এদিনের এই জনসভার প্রধান অতিথি তথা অসম প্রদেশের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা তার ভাষণে প্রথমেই সিপিএম কংগ্রেস মিতালীকে কটাক্ষ করে বলেন, এই দেশে সিপিএম এবং কংগ্রেস কোথায় আছে। দুই দলই এখন শূন্যের কৌটায়, তাই শূন্য আর শূন্য যোগ করলে ডবল শূন্য হয়। এই এই রাজ্যে কংগ্রেস সিপিএম জোট ডবল শূন্য আসন পেতে চলেছে। বিগত বাম জমানার ২৫ বছরে রাজ্যে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। সেই সময় থেকে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ইলু ইলু ছিল। এখন তাদের বিবাহ হয়েছে। মানুষ এখন সবকিছু বুজতে পারছে তাই এই জোটকে কেউ ভোট দেবেনা। তিনি জানিয়েছেন, এরাজ্যের মানুষ চেয়েছিল তিপ্রা মথার সঙ্গে বিজেপি জোট হলে বিজেপি পুনরায় সরকার ঘটন করতে সহজ হতো। তাই তিনি তিপ্রা মথা দলের নেতা মহারাজকে গুহাটি ডেকে নিয়ে কথা বলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করেন ত্রিপুরাকে তিনি কি করতে চাইছেন। তখন মহারাজা বলেন ত্রিপুরাকে দুটুকরো করে গ্রেটার ত্রিপুরা ল্যান্দ বানাতে চান। সেই সময় তিনি মহারাজাকে বলেন, যতো বিজেপি ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত এই ত্রিপুরাকে দু ভাগ করতে দেওয়া হবেনা। তাই তিপ্রা মথার সঙ্গে জোটে যায়নি বিজেপি দল। বিজেপি তার ক্ষমতায় লড়াই করে পুনরায় ক্ষমতা দখল করবে। বিগত পনেরো কুড়ি দিন ধরে তিনি ত্রিপুরায় প্রচার করছেন মানুষ থেকে ভীষণ ভাবে সাড়া পাচ্ছেন। তিনি সিপিএম দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে, সামাজিক ভাতা সাতশো থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে, প্রতিঘরে পানীয়জল দেওয়া হয়েছে, বিনামূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে, সরকারী কর্মচারীদের সপ্তম বেতন দেওয়া হয়েছে সেই সঙ্গে ২০% শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে চিকিসার জন্য কিন্তু সিপিএম দলের কর্মীরা এই সব ভোগ করেও বিজেপিকে গালাগাল দিচ্ছে আর লাল সেলাম, লাল সেলাম বলছে। তিনি বলেন বিজেপি পুনরায় রাজ্যে ক্ষমতায় এলে বছরে দুইবার প্রতি ঘরে দুটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, রাজের বিভিন্ন প্রান্তে ক্যান্টিন খুলে ৫ টাকায় ল্যান্সের ব্যবস্তা করা হবে, কৃষক সম্মান নিধি যা আগে বছরে ৩ বারে ৬ হাজার টাকা ছিল তা বাড়িয়ে বছরে চার বারে ৮ হাজার টাকা করা হবে, কন্যা সন্তান জন্মের পর তার নামে ৫০ হাজার টাকা দেওয়া হবে যা ১৬ বছর পর এই টাকা তুলে পড়াশুনার জন্য খরচ করতে পারবে তারা। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে উপস্থিত জনতার কাছে ভোট চান অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিশ্ববন্ধু সেন গত বার ৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন এবার ১০ হাজার ভোটে তাকে জেতান। এর বেশী ভোটে জেতালে তা হবে জনগণের বোনাস।



