Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের বিভিন্ন জায়গায় গণহত্যা সংগঠিতকারী এক উগ্রবাদী নেতাকে রাম চন্দ্র ঘাটের প্রার্থী...

রাজ্যের বিভিন্ন জায়গায় গণহত্যা সংগঠিতকারী এক উগ্রবাদী নেতাকে রাম চন্দ্র ঘাটের প্রার্থী করল মথা জনমনে ক্ষোভ

আসন্ন ২০২৩ এর নির্বাচনে রাজ্যের নিষিদ্ধ ঘোষিত এ টি টি এফ বৈরীদলের প্রধান রঞ্জিত দেববর্মাকে রামচন্দ্র ঘাটের মথার প্রার্থী হিসাবে নিযুক্ত করে। যে ব্যক্তি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে নির্বিচারে গনহত্যা সংগঠিত করেছিল সেই রঞ্জিত দেববর্মাকে রামচন্দ্র ঘাটের মানুষ এই নির্বাচনে ভোট দেবে কিনা সেই প্রশ্ন তুললেন মহিলা মোর্চার সম্পাদিকা সরস্বতী দেবনাথ। শুক্রবার দুপুরে ধূপছড়া এস বি স্কুল মাঠে আয়োজিত একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা মোর্চার নেত্রী এ কথা বলেন।ওই দিন দুপুরে ২৪ রামচন্দ্রঘাট বিধানসভার বিজেপি ও আইপিএফটি দলের প্রার্থী প্রশান্ত দেববর্মার সমর্থনে ধূপছড়া স্কুল মাঠে আয়োজিত একটি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সম্পাদিকা নমিতা দেববর্মা, দলীয় প্রার্থী প্রশান্ত দেববর্মা, সহ অন্যান্যরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা মোর্চার জেলা সম্পাদিকা সরস্বতী দেবনাথ অভিযোগ করেন এই জনসভায় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের ভয় ভীতির মাধ্যমে আটকে দিয়েছে মথার লোকজন। প্রচুর সংখ্যক গাড়িকে আসতে দেওয়া হয়নি এই জনসভায়। এই কেন্দ্র থেকে মথা প্রার্থী খুঁজে না পেয়ে এক উগ্রবাদী নেতাকে টিকিট দিয়েছে। যে উগ্রবাদী নেতা রাজ্যের বুকে বহু গণহত্যা সংঘটিত করেছিল। তিনি বলেন বন্দুকের নলের রাজনীতি ত্রিপুরায় আর চলবে না। দলীয় প্রার্থী প্রশান্ত দেববর্মা বলেন বিজেপি একটি সুশৃংখল পার্টি। ২০১৮ সালে তাদের সঙ্গে আইপিএফটি দলের জোট হয়। ২০২৩ বিধানসভা নির্বাচনে দল মোট পাঁচটি আসন আইপিএফটিকে দিয়েছিল। কিন্তু দেখা গেছে রামচন্দ্রঘাট বিজেপি মন্ডলের সভাপতি সঞ্জীব দেববর্মা সর্বভারতীয় এই দলের নিয়ম-নীতি না মেনে নির্দল প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে দাঁড়ায়। তিনি অভিযোগ তুলেন মথার প্রার্থীকে সুবিধে পাইয়ে দিতে তিনি জোট প্রার্থীর ভোট কাঁটতে নির্দলে দাঁড়িয়েছেন।বিজেপি দলকে যারা সম্মান করেন তারা ভোট বাক্সে নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মাকে যোগ্য জবাব দেবেন বলে তিনি জানান প্রশান্ত দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য