তিপ্রামথা দল আশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমনে গুরুতর আহত এক বিজেপি কর্মী! ওই বিজেপি কর্মীর প্রাণ নাশের চেষ্টাও করা হয় অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুঞ্জমুড়া এলাকায়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ মূলে জানা যায়, সুকেন দেববর্মা এক সক্রিয় বিজেপি কর্মী তার দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে কুঞ্জমুড়া এলাকায় তিপ্রামথা দল আশ্রিত দুষ্কৃতিকারীরা আক্রমণ করে ওই বিজেপি কর্মীর উপর এবং তার প্রাণ নাশের চেষ্টাও করে বলে অভিযোগ। এই আক্রমণ গুরুতর আহত হয় ওই বিজেপি কর্মী। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে আহত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ বিষয়ে ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা কি জানিয়েছে শুনুন, বর্তমানে আহত ওই বিজেপি কর্মীর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং বিজেপি দলের পক্ষ থেকে প্রশাসনের নিকট জোরালো দাবী করা হয় যাতে অতিসত্বর আক্রমণকারীদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।।



