Friday, March 20, 2026
বাড়িখবররাজ্য২৮ তেলিয়ামুড়া বাম- কংগ্রেস জোটের কংগ্রেসের প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে এক...

২৮ তেলিয়ামুড়া বাম- কংগ্রেস জোটের কংগ্রেসের প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে এক পথ সভা সংঘটিত ১০৩২৩ শিক্ষক সংগঠনের তেলিয়ামুড়া শাখার উদ্যোগে

১০৩২৩ ত্রিপুরা রাজ্যের একটা পরিচিত সংখ্যা। রাজ্যের মানুষ ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়ে খুব ভাল করেই অবগত রয়েছ।দোরগোড়ায় বিধানসভা নির্বাচন এই নির্বাচনি প্রচার যখন তুংগে। সেই জায়গায় রাজনৈতিক প্রচারে সমর্থন জানিয়ে মাঠে রয়েছে ১০৩২৩ চাকুরীচ্যূত শিক্ষক সংগঠনের একটা ভাল অংশ। তবে এই প্রচারে তাদের সমর্থন রয়েছে শাসক বিরোধী বাম- কংগ্রেস জোটের পক্ষে।২৮ তেলিয়ামুড়া বাম- কংগ্রেস জোটের কংগ্রেসের প্রার্থী অশোক কুমার বৈদ্যের সমর্থনে এক পথ সভা সংঘটিত ১০৩২৩ শিক্ষক সংগঠনের তেলিয়ামুড়া শাখার উদ্যোগে। শুক্রবার তেলিয়ামুড়া ফল বাজারে সূর্যসেনের স্টেচুর সম্মুখে এইপথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য, সিপি আই এম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, ১০৩২৩ শিক্ষক সংগঠনের নেতৃত্ব ডালিয়া দাস সহ অন্যান্যরা। সভার শুরুতেই এখন অব্দি যে সকল চাকুরিচ্যুত শিক্ষক অসময়ে প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত নেতৃত্বরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য