মোদীর নেতৃত্বাধীন রাজ্যে উন্নয়ন এর জোয়ার বইচ্ছে l আগামী দিনও এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে বুধবার রাজনগরে আয়োজিত বিজয় সংকল্প জনসভায় বিজেপি দলের প্রার্থী দের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং l আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুরে রাজনগরে বিজেপি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদারের সমর্থনে বিজয় সংকল্প জনসভার আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও প্রার্থী সহ আরো অন্যান্যরা l সভায় রাজনাথ সিং বলেন রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের অনেক উন্নয়ন করেছেন l বিপ্লব কুমার দেবকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে l কারন কেন্দ্রে উনাকে এক বড় দায়িত্ব দেওয়া হয়েছে l বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও রাজ্যর উন্নয়নে অনেক কাজ করছেন l উভয় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পশ্চমুখ হলেন তিনি , সভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ব্রড গ্রেজ হবে আমরা ভাবতেই পারে নি l আন্তর্জাতিক বিমানবন্দর হবে কল্পনাও করতে পারে নি l রাজ্যে একের পর এক উন্নয়ন হচ্ছে বলে তিনি জানান . এদিন জন সভায় ভিড় ছিল নজর কারার মত l মহিলা দের উপস্থিতি ছিল লক্ষনিয়



