এয়ারপোর্ট থানার অন্তর্গত অলঙ্গ নগর এলাকায় হিন্দুস্তান রাবার ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনা বসত মেশিনের মধ্যে হাত ঢুকে গুরুতর আহত হয় জেমস দেববর্মা নামে এক কর্মী। অন্যান্য কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জেমস দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। জানা যায় সিপাহী জেলা সুতারমুড়া এলাকার বাসিন্দা জেমস দেববর্মা l দীর্ঘদিন ধরে অলঙ্গ নগর এলাকায় হিন্দুস্তান রাবার ফ্যাক্টরিতে কাজ করছে।বুধবার সকালে ফ্যাক্টরিতে কাজ করার সময় রাবার মেশিনের মধ্যে হঠাৎ হাত চলে যায় তার। এতেই তার ডান হাতটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে।



