Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যশুরু হয়েছে পোস্টাল ভ্যালটের মাধ্যমে ভোট গ্রহণ

শুরু হয়েছে পোস্টাল ভ্যালটের মাধ্যমে ভোট গ্রহণ

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বুধবার গোটা রাজ্যে শুরু হয়েছে পোস্টাল ব্যালেট ভোট গ্রহন। তা চলবে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত । মোট ৫ দিন চলবে পোস্টাল ব্যালট ভোট। নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের এদিন রাজধানীর শিশু বিহার স্কুলে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা যায়। এদিন দুপুরে শিশু বিহার স্কুলের ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্তে।উনার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও পুলিশ সুপার। এক সাক্ষাৎকারে কিরন গিত্তে জানান, সারা রাজ্যে মোট ৪০ হাজার পোস্টাল ব্যালট ভোট এর জন্য আবেদন করেছেন। রাজ্যের ২৩টি জায়গায় এই ভোট গ্রহন কেন্দ্র খোলা হয়েছে । ভোটারদের সুবিধার্থে শিশু বিহার স্কুলে ১৩টি কক্ষে ভোট গ্রহনের ব্যবস্থা করা হয়েছে বলে কিরন গিত্তে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য