Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যসাড়াসীমা এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী

সাড়াসীমা এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার ঋষ্যমুখ কেন্দ্রের জননেতা বাদল চৌধুরীর খাস তালুকে প্রচারের ঝড় তুল লেন উনার মেয়ে বর্ষা। মঙ্গলবার এই কেন্দ্রের সাড়াসীমা এলাকাবাসীদের বাড়ি বাড়ি গেলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া এবার সিপিআইএম ও কংগ্রেস দলের হয়ে প্রচারে নামলেন। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে আটবার জয়ী হয়েছেন বাদল চৌধুরী । ঋষ্যমুখ কেন্দ্রের জনগনের আশীর্বাদ পেয়ে বার বার জয়ের মালা পড়েছেন l এক প্রকার বলা যায় এই কেন্দ্র বাদল চৌধুরীর খাস তালুক। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই শারীরিক অসুস্থতার কারণে উনার । তাই দল অবসর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক উনারই বন্ধু অশোক মিত্রকে প্রার্থী মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিলমোহর দিয়েছে মেলার মাঠ । বাম ঘাঁটিকে অক্ষত রাখতে অবশেষে মাঠে নামলেন বাদল তনয়া বর্ষা চৌধুরী । এই কেন্দ্রে ঊনষাটটি বুথ রয়েছে । প্রতিটি বুথ এলাকাতে চষে বেড়াচ্ছেন বাদল তনয়া বর্ষা । প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছে জনগণের সাথে । এলাকার জনগণ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষাকে দেখে আবেগে ভাসলেন। কেউ এগিয়ে আসছেন দেখার জন্য, কেউ কেউ আবার তাদের দুঃখের করুন কাহিনী তুলে ধরছেন বর্ষার কাছে। সবকিছু মিলিয়ে সাড়া যেমন পাচ্ছে তেমনি জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচার ঋষ্যমুখ কেন্দ্রে। মঙ্গলবারও বাম-কংগ্ৰেস সমর্থিত প্রার্থী অশোক মিত্রের সমর্থনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের সাড়াসীমা এলাকাবাসীদের দরজায় কড়া নাড়ল প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা চৌধুরী। ভোটারদের কাছে আবেদন জানান বাম প্রার্থীকে জয়ী করার । এদিন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর তনয়া বর্ষা জানান, জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নইl , অন্যান্য বারের মত এবারের নির্বাচনে বাম প্রার্থী রাজ্যের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত থাকবে . এই কেন্দ্র থেকে অশোক মিত্র বিপুল জনসমর্থনে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী তনয়া বর্ষা । এখন দেখার কি রায় দেয় ভোটাররা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য