আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মঙ্গলবার রাজধানীতে রোড শো করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l এদিন পায়ে হেঁটে গোটা রাজধানীতে রোড শো করেন তিনি l উনাকে দেখতে ভিড় জমায় সকলে l আগাম ঘোষনা অনুসারে রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে রোড শো করলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l উনার সঙ্গে ছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় l এদিন রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন এর থেকে শুরু হয় রোড শো l এরপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এখানে এসেই এর সমাপ্তি ঘটে l এদিন পায়ে হেঁটে 8 কিমি পথ পায়ে হেঁটে রোড শো করেন তিনি l এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের 28 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা সহ দলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা উপস্থিত ছিল l ছিল কয়েক শতাধিক দলের কর্মী সমর্থকরা ও l এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে দলে দলে লোকজন আসে রাজ্যের দূর দূরান্ত্র থেকে l এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় l তিনি হাত জোর করে সকলের কাছে দলের জন্য ভোট চান l এদিন রোড শো তে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার lত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক ব্যানার্জির রোড শো নির্বাচনে অনেকটা প্রচার ফেলবে বলে অনেকের অভিমত



