Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিক উদ্বোধন হলো জয়নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের নতুন ভবন

আনুষ্ঠানিক উদ্বোধন হলো জয়নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের নতুন ভবন

বুধবার জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের নতুন ভবনের উদ্বোধন হয় l উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রতন সাহা সহ অন্যান্যরা l এদিন আস্তাবল স্টেডিয়াম সংলগ্ন এই নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে l এদিন সংবাদ মাধ্যমকে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব সাংবাদিক ও ক্রীড়া সাংবাদিকদের খেলাধুলার দিককে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেননা পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলাও মানব জীবনে অত্যন্ত জরুরি। তাছাড়া জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব যেভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য এই ক্লাবের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান ও বিশেষভাবে যার একক প্রচেষ্টায় এই ক্লাব এগিয়ে চলছে অভিষেক দে কে অভিনন্দন জানান তিনি এবং ভবিষ্যতে কোন প্রকার সাহায্যের প্রয়োজন হলে আগরতলা প্রেস ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য