Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যবাড়ি বাড়ি প্রচারে বের হলেন ১৮ সূর্যমনি নগরের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল

বাড়ি বাড়ি প্রচারে বের হলেন ১৮ সূর্যমনি নগরের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল

দরজায় কড়া নাড়ছে রাজ্য বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে প্রচারেও তেজিভাব আনছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি । হাতে সময় কম থাকায় দলের কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিধায়ক রাম প্রসাদ পাল। এদিন সকালে তিনি নিজ বিধানসভা কেন্দ্রের অধীন ৩৮ নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রার্থী রাম প্রসাদ পাল গুরুজনদের আশীর্বাদ নিয়ে বিজেপি দলকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত জন্য গন দেবতাদের কাছে ভোট ভিক্ষা চান। এদিন প্রার্থীর সঙ্গে দলের স্থানীয় নেতৃত্বরাও ছিল । এক সাক্ষাতকারে প্রার্থী জানান, এই এলাকার মানুষ অনেক আগেই আমাকে আশিবাদ দিয়ে দিয়েছে। এখনও বাড়ি বাড়ি প্রচারে গিয়ে লোকজনের আশীর্বাদ পাচ্ছি । সেক্ষেত্রে জয় নিশ্চিত বলে তিনি জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য