Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যআসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী

আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগুচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের প্রচারে তত তেজি ভাব আসছে। যেমনটা করছেন মুখ্যমন্ত্রী l নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রতিদিন ঝড় তুলছেন ৮ টাউন বড় দোয়ালি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী , বর্তমান বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । প্রতিদিনের মত মঙ্গলবার সকালে তিনি নিজ বিধানসভা কেন্দ্র এর অন্তর্গত জয়নগর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। প্রচার কালে প্রার্থীর সঙ্গে ছিলেন এলাকার কার্যকর্তারা । প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পান প্রার্থী । এবিষয়ে প্রার্থী তথা মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছি, তাতে বুঝা যাচ্ছে যে মানুষ ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। সেক্ষেত্রে জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী l এখন শুধু সময়ের অপেক্ষা বলে প্রার্থী তথা মুখ্যমন্ত্রী বলেন l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য