সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা l তারা হলেন, নয় বনমালীপুর মন্ডল থেকে বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য ও ১৮ সূর্যমনি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল, 2 মোহনপুর কেন্দ্রের রতন লাল নাথ , ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত ও বড় জলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ দিলীপ দাস। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল l এদিন সকলে কেন্দ্রের বিজেপি দলের প্রার্থীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা দিলেন নয় বনমালীপুর মন্ডল থেকে বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য ও ১৮ সূর্যমনি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল, 2 মোহনপুর কেন্দ্রের রতন লাল নাথ , ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত ও বড় জলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ দিলীপ দাস l বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য নমিনেশন পত্র প্রদান করেন শ্রম ভবনে রিটার্নিং অফিসার এর নিকট l এদিকে ১৮ সূর্যমনি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পাল জেলা শাসক অফিস এর অতিরিক্ত জেলা শাসকের নিকট মনোনয়ন জমা দেন প্রদান করেন l মিছিল করে গিয়ে তারা মনোনয়ন পত্র জমা দেয় l এদিন সকল প্রার্থীরাই উৎসব এর মেজাজে গিয়ে মনোনয়ন পত্র জমা দেয় l মনোনয়ন জমা দিয়ে এসে সকলেই উন্নয়ন এর নিরিখে বিজেপি দলকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান l সকলেই জয় সম্পর্কিত বিষয়ে ধীর বিশ্বাস ব্যক্ত করেন l রাজ্যে উন্নয়ন এর জোয়ার যে বইছে টা সকল প্রার্থীরাই ব্যক্ত করেন l এখন দেখার ভোট বক্সে কি রায় দেয় গন দেবতারা l



