Friday, March 20, 2026
বাড়িখবররাজ্য১৬ বিশালগড় বিধানসভায় BJP প্রার্থী ঘোষণা করতে আনন্দে মেতে উঠলেন কর্মীরা আনন্দের...

১৬ বিশালগড় বিধানসভায় BJP প্রার্থী ঘোষণা করতে আনন্দে মেতে উঠলেন কর্মীরা আনন্দের বন্যা মণ্ডল কার্যালয়ে*

১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের BJP মনোনীত প্রার্থী হলেন বিশালগড় বিজেপি মন্ডলের সভাপতির তথা বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব আনন্দে মাতোয়ারা হয়ে উঠল সম্পূর্ণ বিশালগড়। জানাযায় ২০১৬ সালে বিজেপিতে যোগদান, ১৮ বিধানসভা নির্বাচনের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিশালগড় মন্ডল সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তী সময়ে বিশালগড় পৌর পরিষদ নির্বাচনী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সমগ্র বিশালগড়বাসীর জন্য যুব আইডিয়াল হিসেবে পরিচিত সুশান্ত দেব ২০১৮ বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ সাড়ে চার বছরের অধিক জনসাধারণের জন্য দিনের পর দিন কাজ করে গিয়েছেন জনসাধারণের দীর্ঘদিনের দাবি মণ্ডল সভাপতিকে বিশালগড়ের বিধায়ক হিসেবে দেখতে চাই। জনগণের সমস্ত দায়িত্ব আবদার, অধিকার, মর্যাদা দিয়ে শনিবার দিল্লি বিজিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে ১৬ বিসালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি তথা পর পৌরষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেবের নাম ঘোষণা করতে গোটা বিধানসভায় নেমে এসে আনন্দের বন্যা। প্রত্যেকেই ফুলের তোড়া মিষ্টি ভাজি পটকা নিয়ে মন্ডল অফিসে জড়ো হতে থাকেন আর ঠিক সেই মুহূর্তেই উদয়পুর থেকে মায়ের মন্দিরে আশীর্বাদ গ্রহণ করে সোজা চলে আসেন অপেক্ষারত সমস্ত জনসাধারণের কাছে। ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থীকে কাছে পেয়ে সমস্ত কর্মীরা একে একে ফুলের মালা পরিয়ে প্রার্থীকে গলায় জড়িয়ে দুহাত ভরে আশীর্বাদ করতে থাকেন। বিশালগড় এসে প্রথমেই বিশালগড় সৎসঙ্গ আশ্রমে ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করেন। জেলা বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের পায়ের প্রণাম জানান, বিশালগড় বিজেপি মন্ডলের বয়োজ্যেষ্ঠ কার্যকর্তা তাদের পায়ে প্রণাম জানান। বিশালগড়বাসীর জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রথম প্রতিশ্রুতি দেন বিগত সরকার যে সমস্ত দায়িত্ব পালন করতে পারেননি এলাকার জনসাধারণের জন্য কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উনাকে মনোনীত করায় সর্বপ্রথম নেতৃতাদের ধন্যবাদ জানিয়ে জন সাধারনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম প্রতিশ্রুতি দিন দিন প্রার্থী সুশান্ত দেব। তবে জনসাধারণের একটি আশা আমাদের স্থানীয় ব্যক্তিকে আমাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তাই আমরা অসংখ্য কৃতজ্ঞ মোদী সরকারের নিকট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য