Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যপ্রকাশিত হলো ২০২৩ বিধানসভা নির্বাচনের শাসক দল বিজেপির প্রার্থী তালিকা

প্রকাশিত হলো ২০২৩ বিধানসভা নির্বাচনের শাসক দল বিজেপির প্রার্থী তালিকা

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া মুখ বিশিষ্ট চমক ভরা প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক বিজেপি দল l শনিবার নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজেপি দলের সর্ব ভারতীয় মুখপাত্র সম্ভিত পাত্রা। 60 টি আসনের মধ্যে 48টি আসনে প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছে l রয়েছে 11 জন মহিলা প্রার্থীও l বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষনা করল শাসক দল বিজেপি । আগাম ঘোষনা অনুসারে শনিবার সকালে নয়াদিল্লীতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজেপি দলের সর্ব ভারতীয় মুখপাত্র সম্ভিত পাত্রা।৬০টি আসনের মধ্যে ৪৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। খুব শীঘ্রই বাকি ১২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে মুখপাত্র জানান। প্রার্থী তালিকা নিম্নরূপ….২ মোহনপুর রতন লাল নাথ, ৩ বামুটিয়া কৃষ্ণধন দাস, ৪ বড়জলা ডাঃ দিলীপ দাস, ৫ খয়েরপুর রতন চক্রবর্তী, ৭ রামনগর সুরজিত দত্ত, ৮ টাউন বড়দোয়ালী ডাঃ মানিক সাহা, ৯ বনমালীপুর রাজীব ভট্টাচার্যী, ১০ মজলিশপুর সুশান্ত চৌধুরী, ১৩ প্রতাপগড় রেবতী মোহন দাস, ১৪ বাধারঘাট মিনারাণী সরকার, ১৫ কমলাসাগর অন্তরাদেব সরকার, ১৬ বিশালগড় সুশান্ত দে, ১৭ গোলাঘাটি হিমানী দেববর্মা, ১৯ চড়িলাম যীষ্ণু দেববর্মণ, ২০ বক্সনগর তপাজ্জল হোসেন, ২১ নলছড় কিশোর বর্মণ, ২২ সোনামুড়া দেবব্রত ভট্টাচার্যী, ২৩ ধনপুর প্রতিমা ভৌমিক, ২৫ খোয়াই সুব্রত মজুমদার, ২৭ কল্যাণপুর প্রমোদনগর পিনাকী দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়া কল্যাণী রায়, ৩০ বাগমা রামপদ জমাতিয়া, ৩১ রাধাকিশোরপুর প্রণজিত সিংহ রায়, ৩২ মাতাবাড়ি অভিষেক দেবরায়, ৩৩ কাকড়াবন শালগড়া জীতেন্দ্র মজুমদার, ৩৪ রাজনগর স্বপ্না মজুমদার, ৩৫ বিলোনীয়া গৌতম সরকার, ৩৬ শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ৩৭ ঋষ্যমুখ দীপায়ন চৌধুরী, ৩৯ মনু মৈলাফ্রু মগ, ৪০ সাব্রুম শঙ্কর রায়, ৪১ অম্পিনগর পাতাল কন্যা জমাতিয়া, ৪২ অমরপুর রঞ্জিত দাস, ৪৪ রাইমাভ্যালী বিকাশ চাকমা, ৪৫ কমলপুর মনোজ কান্তি দেব, ৪৬ সুরমা স্বপ্না দাস পাল, ৪৭ আমবাসা সুচিত্রা দেববর্মা, ৪৯ ছামনু শম্ভু লাল চাকমা, ৫০ পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ৫১ ফটিকরায় সুধাংশু দাস, ৫২ চন্ডিপুর টিঙ্কু রায়, ৫৩ কৈলাসহর মবস্বর আলী, ৫৪ কদমতলা কূর্তি দিলীপ তাঁতি, ৫৫ বাগবাসা যাদব লাল নাথ, ৫৬ ধর্মনগর বিশ্ববন্ধু সেন, ৫৭ যুবরাজনগর মলিনা দেবনাথ, ৫৮ পানিসাগর বিনয় ভূষণ দাস, ৫৯ পেঁচারথল শান্তনা চাকমা। এবারের প্রার্থী তালিকায় নতুন মুখ রাজীব ভট্টাচার্যী, মিনারাণী সরকার, অন্তরা দেব সরকার, সুশান্ত দে, হিমানী দেববর্মা, তপাজ্জল হোসেন, কিশোর বর্মণ, দেবব্রত ভট্টাচার্যী, অভিষেক দেব রায়, জীতেন্দ্র মজুমদার, স্বপ্না মজুমদার, গৌতম সরকার, দীপায়ন চৌধুরী, পাতাল কন্যা জমাতিয়া, সুচিত্রা দেববর্মা, দিলীপ তাঁতি। বাকি 12 টি আসনে খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষনা করা হবে বলে জানা গেছে l নয়া মুখ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য