আবারো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বুধবার ভোর রাতে
চারিপাড়া ৪৭ওয়ার্ডের ৬৯ বুথের বিজেপি কার্যকর্তা তপন সরকারের বাড়িতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দিল l এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে l আগুনে উনার বসত ঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় l খবর পেয়ে বিধায়িকা মিমি মজুমদার ঘটনাস্থলে যান এবং পরিবার পরিজনদের সাথে কথা বলেন l পাশাপাশি যতটুকু সাহায্য করা যায় উনি সাহায্য করবেন বলে আশ্বাস দেন। এবিষয়ে বিধায়িকা মিমি মজুমদার বলেন, এই ঘটনার সাথে সিপি আই এম জড়িত বলে অভিযোগ করেন l তিনি বলেন, বামফ্রন্ট ভয় ভীতি দেখিয়ে নিজেদের জায়গা পেতে চাইছে l যা কোন দিনও সম্ভব নয় বলে তিনি জানান l



