আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত হল বিজেপি দলের | সম্ভবতঃ আগামী দু-একদিনের মধ্যেই হতে পারে ঘোষণা | বুধবার বিজেপির নির্বাচন পরিচালন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় | প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় নির্বাচনের বিভিন্ন কৌশল স্থির করা হয়েছে| এখন দলীয় সূত্রে খবর , প্রাথমিক ভাবে 60টি বিধানসভা কেন্দ্রের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে | যদি জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিছু আসন জোট সঙ্গীর জন্য বরাদ্দ করবে জানা গিয়েছে| এবিষয়ে এদিনই চূড়ান্ত হয়ে যেতে পারে বিজেপি তিপরা মথা দলের জোট বন্ধন |



