Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যবিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেস

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেস

রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন । আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছে তৃনমূল কংগ্রেস দল । প্রতি দিনের মত মঙ্গলবার সকালে নয় বনমালী পুর বিধানসভা কেন্দ্রের অধীন চিত্তরঞ্জন রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচার করে দলের কর্মী সমর্থকরা ।তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পায়ে ধরে আশীর্বাদ নিয়ে এদের কাছে ভোট চাই। প্রচার করার সময় দলের এক যুব নেতৃত্ব বলেন, বহু বছর ধরে বনমালী পুরের যুবকরা কর্ম সংস্থান সহ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে ।বর্তমান সরকারের আমলেও যুবকরা বঞ্চনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। তাই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বে সরকার গড়ে যুবকদের জন্য কিছু করতে চাই বলে ওই যুব নেতৃত্ব জানায়।নির্বাচনে তাদের জয় হবেই বলে সে জানায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য