মাঝখানে আর মাত্র একদিন বাকি। এরপরই ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এর আনন্দে মাতবে সকলে । এই উপলক্ষে প্রতি বছরের মত এবছরও রাজধানীর আসাম রাইফেল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানের মহড়া চলছে।মঙ্গলবার ছিল চূড়ান্ত মহড়া ।এবছর আসাম রাইফেল গ্রাউন্ডে মোট ১৬ টি প্লেটুন অংশ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।প্যারেড কর্মসূচিতে রাজ্য পুলিশে বিভিন্ন পদে কর্মরত কর্মীরা অংশ নিয়েছে। এদিন চুরান্ত মহড়া কর্মসূচিতে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চ পদস্ত আধিকারিকরা উপস্থিত ছিল ।প্রসঙ্গত, আসাম রাইফেল ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য পুলিশ এর কর্মীরা প্যারেড প্রদর্শন করবে ।



