বিধানসভা নির্বাচনের দিনখন ঘোষনার আগ থেকেই রাজ্যে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে l এবার একই ঘটনা ঘটেছে রাজধানীতে l মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন ৯ বনমালিপুর মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি সুমন দাস l জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে l এদিন খবর পেয়ে আক্রান্ত সুমন দাসকে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব l সেখানে গিয়ে তিনি সুমন দাসের খবরা খবর নেন l পাশাপাশি তিনি চিকিৎসক দের সঙ্গেও কথা বলেন l এক সাক্ষাৎকারে বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, দোষীদের বিরুদ্ধে ইতিমধ্যে নাম ধাম দিয়ে থানায় লিখিত মামলা করা হয়েছে l আহত অবস্থায় সুমন দাস চার জনের নাম বলেছে l আরো দুজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তিনি জানান ল এদিন আহত বিজেপি কর্মীকে দেখতে জিবি হাসপাতালে যান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য l এদিকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সরাসরি অভিযোগ এর আঙুল তুলেন কংগ্রেস এবং সিপি আই এমের দিকে। এই ঘটনার নিন্দা জানান তিনি। এদিকে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জিবি হাসপাতালে গিয়ে আহত এর খবরা খবর নেন l তিনি ঘটনার তীব্র সমালোচনা করেন অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে l ঘটনার তদন্ত করছে পুলিশ l



