রাজ্যে ২০২৩ বিধানসভা নির্বাচনের ঢংকা বেজে গিয়েছে। তারপর নিজ নিজ বিধানসভা কেন্দ্রে নিজেদের জয় নিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। এদিক দিয়ে শাসক দলের চাইতে কোন অংশে কম নয় রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে সোমবার কংগ্রেস নেতা আশিস কুমার সাহা নিজ বিধানসভা এলাকা ৮ বড়দোয়ালি কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে যান। তিনি সকালে শিববাড়ী তে পূজা দেনএবং বিকাল তিনটা বাড়ি বাড়ি প্রচারে যান এবং গনদেবতাদের কাছে ভোট প্রার্থনা করেন। এদিন আশিস কুমার সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে গণতন্ত্র বিপন্ন সাধারণ মানুষের উপরে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এবং সংবিধানকে শুধু অমান্য নয় ধূলিসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন তাছাড়া এরূপ পরিস্থিতিতে পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন বলে জানিয়েছেন তিনি। এদিনের ভোট প্রচারে কংগ্রেস কর্মীদের উপস্থিতি লক্ষণীয় ছিল



