একই ঘটনার পুনরাবৃত্তি । রাতের অন্ধকারে ফের একবার বিজেপি দলের বুথ অফিসে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটে রবিবার রাতে ৬ আগরতলা বিধানসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর বুথ অফিসে । সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ও ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারিরা।বিক্ষোভ কারিরা ইন্দ্রনগর কালীবাড়ি সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে।তবে তাদের দাবি অভিযুক্তদের শিগ্রই গ্রেফতার করতে হবে। এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি।ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।



