Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যনেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে...

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল এর উদ্যোগে এক সুবিশাল রেলির আয়োজন করা হয় রাজধানীতে l এই রেলিতে স্কুলের কচিকাঁচা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হতে দেখা যায় l দুই বছর পর আবারো স্ব মহিমায় ফিরল রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। করোনা মহামারির কারণে বিগত দুই বছর বন্ধ ছিল শোভাযাত্রা । এই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সোমবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করল নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এর উদ্যোগে সুসজ্জিত রেলির মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরে স্কুল পড়ুয়ারা। প্রতি বছরের মত এদিন স্কুলেও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দফতরের অধিকর্তা ও নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এর শিক্ষক শিক্ষিকারা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা নৃত্য, সঙ্গীত পরিবেশন করে । এদিন এই সুসজ্জিত রেলি দেখতে রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়ে পড়ে l এই কর্মসূচি চলে আসছে বহু বছর ধরে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য