২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। এবছর ৫১ তম পূর্ণ রাজ্য দিবস। ১৯৪৯ সালের ১৫ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়।এরপর ১৯৭২ সালের ২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্য্যাদা পায়। এই উপলক্ষ্যে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের ২ নং হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের ডি জি পি অমিতাভ রঞ্জন সহ তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানে স্থানিয় শিল্পীরা নৃত্য পরিবেশন করে। গোটা রাজ্যেই নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় l



