এবার খবরের শিরোনামে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন l মঙ্গলবার রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সপ্তম শ্রেণীতে পাঠরত এক ছাত্র মাথায় আঘাত লাগে। ওই ছাত্রের নাম আলোক দাস l ছাত্রের আঘাত এর বিষয়ে স্কুল কর্তৃপক্ষ পরিবারের কাউকে জানাইনি বলে ছাত্রের বাবা রঞ্জন দাস জানিয়েছেন। পরবর্তী সময়ে ওই ছাত্রের বাবা-মা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর বলে জানায় চিকিৎসক। এরপর ওই ছাত্রের পরিবার বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলে শিক্ষকরা জানায় ২৩ শে জানুয়ারির জন্য কাজে খুব ব্যস্ত শিক্ষকরা সেজন্য পরিবারের সদস্যদেরকে জানানো যায়নি। পরিবারের সদস্যরা এনিয়ে স্কুলের দুই শিক্ষকের উপর ক্ষোভ উগরে দেন l



