রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান পদাধিকারীদের প্রতি এবার জেনারেল বডির মিটিং ডেকে অনাস্থা প্রকাশ। গত প্রায় বেশ কয়েক মাস ধরেই টিসিএ তে চলছে অভ্যন্তরীণ লড়াই। টি সি এ অনুমোদিত বিভিন্ন ক্লাবগুলির মধ্যে অধিকাংশ ক্লাব প্রতিনিধিরা সরব হয়েছেন বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে। আর্থিক দুর্নীতি থেকে শুরু করে আরো নানা অভিযোগ রয়েছে টিসি এর অধিকাংশ কর্মকর্তার বিরুদ্ধে। ক্লাব প্রতিনিধিরা বারবার দুর্নীতির অভিযোগ তুলে বিশেষ জেনারেল মিটিং ডাকার দাবি জানিয়ে আসছিল। কিন্তু টিসি এর সচিব থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা তা অগ্রাহ্য করে। তাই এবার বিক্ষুব্ধ ক্লাব প্রতিনিধিদের দশজনের ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশেষ জেনারেল বডির মিটিং। মিটিং এর স্থান টিসি এ কার্যালয়ে নির্ধারিত থাকলেও, গত দু’দিন ধরে রহস্যজনকভাবে টিসি এ কার্যালয় বন্ধ রাখে কর্মকর্তারা। এই অবস্থায় টিসিএ কার্যালয়ের সামনেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বৈঠক। তাতে সভাপতিত্ব করেন টিসিএ সভাপতি তপন লোধ। উপস্থিত ছিলেন পিসিএম ৩৩ জন সদস্যের মধ্যে ২৬ জন সদস্য। বৈঠকে টিসি এর সংবিধান মেনে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা এদিন তুলে ধরেন বর্তমান পদাধিকারীদের বিভিন্ন দুর্নীতির চিত্র। পরে সিদ্ধান্ত হয় বর্তমান কমিটির সম্পূর্ণ অবৈধ। সংবিধান মেনে আগামী এক দুই মাসের মধ্যে পুনরায় জেনারেল বডির মিটিং ডেকে নতুন কমিটি গঠন করা হবে। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত গুলি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন এসোসিয়েশনের সভাপতি তপন লোধ।



