শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরেই অনুশীলনের বাইরে ছিলেন। অনেকটা সুস্থ হয়ে অনুশীলনে ফিরেই চমক দেখালেন রাজ্যের মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার। আসন্ন এশিয়ান গেমসে দেশের হয়ে আবারো প্রতিনিধিত্ব করবে দীপা। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তাই আন্তর্জাতিক এই আসরে ভারতীয় দল গঠন করার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত ট্রায়াল ক্যাম্প। তাতে রাজ্য থেকে অংশ নেয় দীপা কর্মকার ও প্রতিষ্ঠা সামন্ত। তারা দুইজনেই এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। দীপা রাজ্যের মেয়ে হলেও প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের সন্তান। বর্তমানে রাজ্যে বসবাস করছে প্রতিষ্ঠা। দেশের হয়ে আন্তর্জাতিক আসর থেকে পদক ছিনিয়ে আনার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই লড়াইয়ের ময়দানে নামতে চলেছে দীপা ও প্রতিষ্ঠা। আর এই লক্ষ্যমাত্রাকে বাস্তব রূপ দিতে চলছে এখন তাদের জোরদার প্রস্তুতি। আগরতলা এনএসআরসিসিতে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে চলছে রাজ্যের দুই মেয়ের অনুশীলন। বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকেই অলিম্পিয়ান দীপা কর্মকার জানান, দুটি সার্জারি হবার পর এশিয়ান গেমসের ট্রায়ালে পারফরম্যান্স করাটা এতটা খুশি না। এর চেয়েও আরো ভালো করার প্রত্যাশা ছিল। এরপরেও এশিয়ান গেমসের রেংকিং বজায় রাখতে পেরে অল্প খুশি। তবে এই জায়গায় পৌঁছার জন্য সবচেয়ে বড় অবদান প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দির। প্রাথমিকভাবে লক্ষ্য পদক জয়ী নয়, আসরের ফাইনালের ছাড়পত্র নেওয়া।এদিকে দীপা ও প্রতিষ্ঠার প্রশিক্ষক বিশ্বের নন্দী জানান প্রতিদিন দুই বেলায় ৫ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা অনুশীলন চলছে তাদের। অনুশীলনে কোন খামতি নেই। আগামী কিছুদিনের মধ্যেই দিল্লি কিংবা ভুবনেশ্বরে শুরু হবে এশিয়ান গেমসের জন্য জাতীয় প্রস্তুতি শিবির।



