Tuesday, March 17, 2026
বাড়িখবরখেলামহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে ইকফাইকে গোলের বন্যায় ভাসালো জম্পুইজলা প্লে সেন্টার

মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে ইকফাইকে গোলের বন্যায় ভাসালো জম্পুইজলা প্লে সেন্টার

আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট। চলতি এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে ময়দানে নামে জম্পুইজলা প্লেস সেন্টার ও ইকফাই এফ সি। দুইদলের নির্ধারিত সময়ের খেলায় এদিন রেকর্ড গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জম্পুইজলার মেয়েরা। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগগুলিকে কাজে লাগিয়ে এদিন ইকফাইকে ১৬-১ গোলের ব্যবধানে পরাজিত করে জম্পুইজলা। বলা চলে জম্পুইজলার মেয়েরা এদিন ইকফাইয়ের নিয়ে ছেলেখেলায় খেললো। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের হয়ে নিশা জমাতিয়া ও সঙ্গীতা রায় জোড়া গোলের হ্যাট্রিক করে। মূলত এই দুই ফুটবলারের লড়াকু লড়াইয়ের সুবাদেই জম্পুইজলা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। নিশা ও সঙ্গীতা ছাড়া এদিন দলের হয়ে জোড়া গোল করে সাম্পালি জমাতিয়া, প্রীতি জমাতিয়া ও সোনালী দেববর্মা। এছাড়া একটি করে গোল করল শিবতি দেববর্মা, সীমা দেববর্মা, সোনালী দেববর্মা ও কবিতা দেববর্মা। অপরদিকে ইকফাই দলের হয়ে সম্মানজনক একমাত্র গোলটি করে সুমন্তী জমাতিয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য