আগামী ৬ জুলাই থেকে দ্বিতীয় ডিভিশন ঘরোয়া ফুটবল লীগ শুরু করতে চলেছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন।এই ফুটবল লীগে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে গতবছরের সি ডিভিশন লীগের রানার্স আপ দল ভারত রত্ন সঙ্ঘ । রাজধানীর উষা বাজারের এই ক্লাবটির পাখির চোখ চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশন ফুটবল লিগে খেলার ছাড়পত্র অর্জন করা। এই লক্ষ্যকে সামনে রেখে সুখময় স্কুলের মাঠে দলের জোর প্রস্তুতি চলছে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার নিয়ে দল করেছে ভারতরত্ন সংঘ। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ গত বছরের সি ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল ব্লাড মাউথ ক্লাব ।এদিন ভারতরত্ন সংঘের টিম ম্যানেজার জ্যোতি ঘোষ জানান ,উদ্বোধনী ম্যাচে জয় ছাড়া কোন কিছুই ভাবছেন না তারা।



